কাজী শাহীন: টি-২০ বিশ্বকাপ প্রথমবারেের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে বল সিমানা পার করে নতুন চ্যাম্পিয়ন হয় অজিরা। ম্যাচসেরা মিচেল মার্শের অপরাজিত ৭৭ ও ডেভিড ওয়ার্নার ৫৩ রান। ওয়ানডের সবচেয়ে সফলতম দল। বিশ্বকাপ জেতা হয়েছে পাঁচ পাঁচবার। অথচ তাদেরই নেই একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ! এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি। এবার আর কোন ভুল করেনি অজিরা।
নিউজিল্যান্ডের বোলিং লাইনকে কচুকাঁটা করে ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিজেদের করে নেয় অ্যারন ফিঞ্চের দল।
আজ দুবাইয়ে টসে হেরে নিউজিল্যান্ড ব্যাট করে উইলিয়ামসনের ৪৮ বলে ৮৫ রানে ৪ উইকেটে সংগ্রহ করে ১৭২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে জোশ হ্যাজেলউড তুলে নেন ৩ উইকেট।
ডেস্ক রিপোর্ট: কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার, ২০ নভেম্বর বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র হ ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ২টি ডি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢা ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফল ...
সব মন্তব্য
No Comments