ডেস্ক রিপোর্ট: শ্রীলংকার সাবেক ক্রিকেটার রঙ্গনা হেরাথ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এ্যাশওয়েল প্রিন্সকে যথাক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং ও ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের একজন হেরাথ আসন্ন সফরে জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এ বছরের আইসিসি টি-২০ বিশ্বকাপের শেষ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশী ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছেন প্রিন্স।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার ৪৩ বছর বয়সী হেরাথ তার দুই দশকের খেলোয়াড়ী জীবনে ৪৩৩ উইকেট শিকার করেছেন। বিশেষায়িত স্পিন বোলিং কোচ হিসেবে তার আইসিসি/ এসএলসির লেভেল সি কোচিং সনদ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফর্মেট মিলিয়ে মোট ১১৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান প্রিন্সের। লেভেল থ্রি কোচিং সম্পন্ন সাবেক এ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকা এ’ দলের ব্যাটিং পরামর্শক এবং এ’ দলের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।
স্টাফ রিপোর্টার: ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি জানিয় ...
স্টাফ রিপোর্টার: লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলার শুরুটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। গোল উৎসবে মেতে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। দুই অর্ধে দুটি করে গোল করে শুরু থেকেই ...
স্টাফ রিপোর্টার: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি ১০ লাখ ছাড়িয়েছে। এবার মোট ২৩ লাখ আসনের পরিকল্পনা থাকলেও বিক্রি এখনো অর্ধেকের নিচে, কারণ সাংবাদিক আস ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার ল ...
সব মন্তব্য
No Comments