কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ দীর্ঘ এক যুগ পর পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিএনপি কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে ডেলিগেটের ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে হাজী হুমায়ুন সিকদার সভাপতি ও হাফিজুর রহমান চুন্নু সাধারন সম্পাদ নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসর রহমান,জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নুু ও সদস্য সচিব ¯েœহাংসু সরকার কুট্টি সহ বিএনপি’র নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁধাগ্রস্থ করতে নানা অপতৎপরতা চালিয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা , ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments