স্টাফ রিপোর্টার: রাজধানীতে সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের আওতায় ২০২৬ সালের এপ্রিল মাসে ৫২০৫টি ফৌজদারি ও ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ।
ডিএমপির আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় মোট ৫,২০৫টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা ১০,১৫৫ জন, যার মধ্যে ৫,৮৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে অর্থদণ্ড আদায় করা হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম বা বাজেয়াপ্ত করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকার সম্পদ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এপ্রিলজুড়ে ডিএমপি ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান তিনি।
এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১,৪৭০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩০২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ১,২১৬ জন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া দুইজন আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, দ্রুত বিচার কার্যক্রমের ফলে নগরবাসীর মধ্যে বিচারব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আ ...
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে ...
স্টাফ রিপাের্টার: সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের পেনশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার ...
সব মন্তব্য
No Comments