স্টাফ রিপোর্টার: ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো জাহাঙ্গীর আলম। সোমবার ( ৯ জুন ) সকালে যাত্রবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ( আব্দুল হামিদ) গ্রেফতার করা হবে।
চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রবিবার ( ৮ জুন ) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এরআগে গত ৬মে সাবেকক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ থাইল্যান্ড যান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেন।
মো. আব্দুল হামিদ আওয়ামী সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার দেশত্যাগ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজ জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে শাস্তি স্বরূপ প্রত্যাহার করা হয়।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যহার এবং কিশোরগঞ্জে হামিদের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা একজন উপরিদর্শক ও এসবির একজন সহকারি উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি করেছে।
এরপর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রা ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
সব মন্তব্য
No Comments