আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, বুধবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ফোর্স ওয়ান।
প্রায় এক দশকের মধ্যে এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বৃহস্পতিবার ও শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকসহ রাষ্ট্রীয় ভোজ ও চা-আড্ডায় অংশ নেবেন ট্রাম্প।
বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট শিকে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার ‘উন্মুক্ত’ করার আহ্বান জানাবেন।
ব্যবসাকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত হিসেবে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং আলাস্কায় যাত্রাবিরতির সময় এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। টেসলার প্রধান ইলন মাস্কও প্রেসিডেন্টের সঙ্গেই বেইজিং যাচ্ছেন। অ্যাপলের প্রধান টিম কুকসহ আরও কয়েকজন শীর্ষ নির্বাহী সফরে থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমি প্রেসিডেন্ট সিকে বলব যেন তিনি চীনকে উন্মুক্ত করেন, যাতে এসব মেধাবী মানুষ তাদের জাদু দেখাতে পারে এবং চীনকে আরও উচ্চতায় নিতে সহায়তা করতে পারে।’
হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্প জানান, ইরান ইস্যুতে শি জিনপিংয়ের সঙ্গে ‘দীর্ঘ আলোচনা’ হবে। কারণ ইরানি তেলের বড় ক্রেতা চীন। তবে তিনি বলেন, ‘আমি মনে করি না, ইরান বিষয়ে চীনের কোনো সহায়তা আমাদের প্রয়োজন।’
ট্রাম্প আরও জানান, তিনি তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়েও শির সঙ্গে কথা বলবেন। এছাড়া বিরল খনিজ রপ্তানিতে চীনের নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা এবং দুই দেশের শুল্কযুদ্ধের এক বছরের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয় আলোচনায় আসতে পারে। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ট্রাম্প ও শি এ সমঝোতায় পৌঁছেছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের সফরকে ‘স্বাগত’ জানিয়ে বলেছে, সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। তবে বেইজিং শান্তিচুক্তির বিষয়ে অধৈর্য হয়ে উঠছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
শীর্ষ সম্মেলন ঘিরে বেইজিংয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এএফপির সাংবাদিকেরা দেখেছেন, গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ নজরদারি করছে এবং মেট্রোযাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে।
তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধসংক্রান্ত রাজনৈতিক উত্তেজনার কারণে মার্চে নির্ধারিত সফরটি পিছিয়ে যায়। ২০১৭ সালের পর এটাই ট্রাম্পের প্রথম বেইজিং সফর।
বিশ্লেষকরা বলছেন, ২০১৭ সালের তুলনায় বেইজিং এখন আরও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ ভোগব্যয় কমে যাওয়া ও আবাসন খাতে ঋণসংকটে চীনের অর্থনীতিও চাপের মুখে রয়েছে।
ট্রাম্প বারবার শি জিনপিংয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সোমবার তিনি দাবি করেন, এই সম্পর্কই তাইওয়ানে সম্ভাব্য চীনা পদক্ষেপ ঠেকাবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments