রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেলের বাড়িতে র্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে বরিশাল র্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ির পাশে মহিষাপোতা গ্রামে ল্যাংডা সোহেলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল (৩৫),তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে রাতে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামরা দায়ের করেন। প্রসঙ্গত শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংশের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র্যাব ও পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহাসিন মিয়া লিটন বরিশাল অফিস: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গনসচেতা সৃষ্টি ও সততা চর্চায় উজিরপুর উপজেলা দুর্নীতি প্ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে রাংটিয়ায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত এবং স্থ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। প ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছরেও মানুষের চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ২০২২ সালে নির্মাণ শেষ হওয়া সেতুটি এখনো অ ...
সব মন্তব্য
No Comments