ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২১ নভেম্বর এক বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বলেছেন, বিদ্যুৎ নিয়ে সরকারের দুর্নীতি ও ভুলনীতির দায় জোর করে জনগনের কাঁধে চাপানো হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক বছরে সরকারের নীরবতা, কখনো সহযোগীতায় কয়েক লক্ষ কোটি টাকা পাচার হয়ে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠজনেরা ব্যাংক থেকে ঋণের নামে বেশুমার লুট করে দেশের অর্থনীতিকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই অবস্থায় মুখ রক্ষার জন্য সরকার অর্থনীতির ওপর চাপ কমানোর নামে মানুষের পকেটে হাত ঢুকিয়ে দিতে নানা রকমের কৌশল বের করছে। ভর্তুকি কমানোর নামে কয়েকদিন পর পর গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানো হচ্ছে। অথচ গত জাতীয় বাজেট প্রনয়ণকালে অর্থমন্ত্রী পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য যে অনৈতিক ছাড় দিয়েছিলেন তাতে কোনো ফল আসেনি।
দেখা যাচ্ছে, অবাধ লুনঠন বহাল রেখে, খেলাপী ঋণ উদ্ধার না করে আয় কমে যাওয়া সাধারণ মানুষের পকেট নতুন করে কাটতে এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অনৈতিক। সরকারের এই সিদ্ধান্তের ফলে খুচরা বিদ্যুৎ এর দাম বাড়বে এবং অনিবার্যভাবে নিত্যপণ্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে।
বিবৃতিতে বলা হয়, দায়মুক্তি আইন জারি করে রেন্টাল-কুইক ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র বহাল রেখে ক্যাপাসিটি চার্জ-এর সামে জনগণের হাজার হাজার কোটি টাকা বিশেষ গোষ্ঠী ও কমিশন ভোগীদের দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানী খাতের ‘দুর্নীতি ও ভুলনীতির’ দাম সাধারণ জনগণ নেবে না। জ্বালানী অপরাধীদের চিহিৃত ও বিচার করতে হবে। সারাদেশে মানসম্পন্ন নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ও দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে।
বিবৃতিতে বলা হয় চলমান দুঃশাসন অব্যাহত থাকলে আইএমএফ এর শর্ত মেনে মূল্যবৃদ্ধির খেলা চলতেই থাকবে। এজন্য জনগণের সচেতন ও সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments