ডেস্ক রিপোর্ট: আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যারা অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অভ্ বাংলাদেশ (এনপিসি)-এর সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিগত তিনটি প্যারা অলিম্পিক গেমসে বাংলাদেশ দল কিছু আইনি জটিলতায় অংশগ্রহণ করতে পারে নাই। সকল জটিলতার নিরসন করে প্যারা অলিম্পিক গেমসসহ কমনওয়েলথ ও এশিয়ান প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্পোর্টসের উন্নয়নের পাশাপাশি প্যারা স্পোর্টস এর উন্নয়নে সমান্তরালভাবে কাজ করছে। যার ফলে বাংলাদেশ সর্বশেষ স্পেশাল ওয়ার্ল্ড অলিম্পিক গেমসে ২২টি স্বর্ণপদকসহ ৩৮টি পদক অর্জন করতে সমর্থ হয়েছে।
সভায় এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি)’এর জেনারেল এসেম্বলিতে এনপিসি যাতে সদস্যপদ লাভ করতে পারে সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হয় এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া -১) কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সার্বিক বিষয় বিবেচনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসি ...
সব মন্তব্য
No Comments