কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকীমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন মুদিমনোহরী এবং কসমেটিকসের দোকানে এ অভিযান চালানো হয়। আমিদানী নিষিদ্ধ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া। এর আগে তিনি সতর্কতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃরাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪৫ ধারা মোতাবেক ওইসব ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments