ডেস্ক রিপোর্ট: জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
ঋণচুক্তির আওতায়, প্রকল্পটির নির্মাণকাজে জাপানের বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণের মাধ্যমে বাংলাদেশকে ৯২,০৭৭ মিলিয়ন জাপানি ইয়েন ঋণ দিবে জাইকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা। শুক্রবার (২৭ জুন) ঢাকার আগারগাঁওয়ে শেরে-বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ঋণচুক্তিতে সই করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী।
এটি প্রকল্পটির নির্মাণকাজে অর্থায়নের প্রথম ধাপের ঋণচুক্তি। এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে প্রকল্পটির প্রকৌশল সেবার জন্য জাইকার সাথে আরেকটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইতোমধ্যে প্রকল্পটির জন্য প্রকৌশল পরামর্শক নির্বাচনের কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। শিগগিরই প্রকল্পের বি¯Íারিত নকশার কাজ শুরু করা হবে।
১৬২ কিলোমিটার দীর্ঘ এ ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পে জয়েদেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত বিদ্যমান রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার মাধ্যমে দেশের রেল পরিবহন সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখা হবে। প্রকল্পটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে; পাশাপাশি, জাইকার সহায়তায় নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের পশ্চিমাঞ্চল ও ঢাকার মধ্যে পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে, যা শুধু দেশের অভ্যন্তরীণ সংযোগই নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও যোগাযোগ জোরদারে সহায়তা করবে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “আজ আমরা বাংলাদেশের রেল সংযোগ ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা¯Íবায়নের চুক্তি সম্পন্ন করেছি। এ চুক্তির মূল্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করা। আমি মনে করি, আমাদের এ সহায়তা বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাপানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রা ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
সব মন্তব্য
No Comments