আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-এর কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন। সোমবার রাতে শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাসি তিমুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী ট্রেন রেললাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই লাইনে দ্রুতগতিতে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে একাধিক বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা দল। প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
রেলওয়ের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া একাধিক যাত্রী ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেছেন। আহত যাত্রী সুসান সারিফাহ জানান, ট্রেনটি স্টেশনে থামার পর অনেক যাত্রী নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ প্রবল শব্দে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীরা বগির ভেতরে একে অপরের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি বগিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও কিছু যাত্রী ভেতরে আটকা পড়ে থাকতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহতা ফুটে উঠেছে, যেখানে ধ্বংসস্তূপের পাশে আহতদের পড়ে থাকতে দেখা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো অঞ্চলে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments