মো.পাভেল ইসলাম রাজশাহী : রাজশাহীর মোহনপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ পাইভেটকার ও এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগবাজার এলাকা থেকে মাদকের এ চালান আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলো,নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সেলিম বাদশাহ এর নেতৃত্বে এস.আই আবু জায়েদ শেখসহ পুলিশ সদস্যরা মোহনপুর থানাধীন ধুরইল ইউনিয়নের খানপুর বাগবাজার মোহনপুর টু তানোর রোড়ে এক ঔষদের দোকানের সামনে একটি সাদা কালারের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায়।
এসময় প্রাইভেটকার থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ দিন যাবত কৌশলে অবস্থান করে এ মাদকের চালানসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments