তাপপ্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ : 10 May 2025
তাপপ্রবাহ অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর,

দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদুথেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬৮ %


আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৩২ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১৮ মিনিটে।

সম্পর্কিত খবর

;