স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গেলে কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জানাযায়, বগম জিয়ার অবস্থা সংকটজনক। চিকিৎসকরা জানান, তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেশনের সহায়তা প্রয়োজন হয়েছে।
চিকিৎসক দলের সদস্যরা সার্বক্ষণিক পর্যবেক্ষন এবং কোনো জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে অবস্থান করে তার জন্য দোয়া প্রার্থনা করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরবর্তী আপডেট চিকিৎসকরা জানাবেন বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছেন।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments