ডেস্ক রিপোর্ট : উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্নএলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলা সমূহের উপর দিয়ে মৃদুথেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আজকে সর্বনিন্ম তাপমাত্রা তেতুলিয়া ৭ দশমিক ৩ ডিগ্রি। এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৭ দশমিক ৭ ডিগ্রি।
রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৬%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২৯ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪৩ মিনিট।
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চ ...
সব মন্তব্য
No Comments