আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি পুলিশ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ৩০ জনের বেশি বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করার প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও জাগো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও ‘ভোট চুরি’র অভিযোগে প্রতিবাদ জানাতে সোমবার ইন্ডিয়া জোটের নেতারা সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দিকে পদযাত্রা শুরু করেন। মিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তাদের হাতে ছিল “চুপি চুপি ভোটের কারচুপি?” লেখা পোস্টার এবং তারা “ভোট চুরি মানছি না, মানব না” স্লোগান দিচ্ছিলেন।
মিছিল ইন্ডিয়া গেট হয়ে পরিবহন ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এ সময় তৃণমূলের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং রাহুল, প্রিয়াঙ্কাসহ প্রায় ১০০ নেতাকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
দিল্লি পুলিশ জানায়, নির্বাচন কমিশন মাত্র ৩০ জন সংসদ সদস্যকে তাদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল, কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি ছিল। এছাড়া ইসির উদ্দেশে বিক্ষোভ মিছিলের জন্য কেউ আনুষ্ঠানিক অনুমতি নেননি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
আটকের পর রাহুল গান্ধী বলেন, “এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা সংবিধান রক্ষার লড়াই। এক ব্যক্তি, এক ভোট—এটাই দাবি।” প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “ওরা ভীতু, সরকার কাপুরুষ।” পরে সন্ধ্যার দিকে পুলিশ আটক হওয়া সব নেতাকে ছেড়ে দেয় এবং তারা সংসদের অধিবেশনে যোগ দেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। শিক্ষার্থীদের ওপ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টি ও মেঘভাঙা বর্ষণের জেরে ভূমিধস এবং হড়পা বানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রিয়াসি জেলার বৈষ্ণোদেবী যাত্রাপথে ভূমিধসের ঘটনায় এখন পর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ২০ জুলাই ২০২৬ বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানি ...
আন্তর্জাতিক ডেস্ক: সাময়িক যুদ্ধবিরতি চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ...
সব মন্তব্য
No Comments