মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বুধবার বিভাগীয় কমিশনারের কার্যলয় রংপুর এর সম্মেলন কক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগের ঋণ আদায় বিষয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল।
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী, প্রধান কার্যালয়ের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) শওকত শহীদুল ইসলাম, প্রধান কার্যালয়ের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম,ঋণ আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন আকবর,রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানসহ রংপুর বিভাগের সংশ্লিষ্ট সকল জোনাল ব্যবস্থাপক ও ২৪ জন ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন।
অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত গ্রাহক সমাবেশে ব্যাংকের পক্ষ থেকে ঋণের অর্থ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও রাকাব-এর বিভিন্ন নীতিমালার আওতায় ঋণ পরিশোধের সর্বোচ্চ সুযোগ গ্রহণের জন্য উপস্থিত ঋণ গ্রহীতাদের আহ্বান জানানো হয়।
এসময় বেশ কয়েকজন ঋণ গ্রহীতা স্বল্প সময়ের মধ্যে তাদের ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। সমাবেশে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জোনাল ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণকে ঋণ গ্রহীতাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সুপরামর্শ প্রদান এবং ঋণ আদায়ে করনীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments