আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বির্তকের উদ্বোধনী বক্তৃতায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, গাজায় যা ঘটছে, তা সরাসরি এক গণগত্যা। এটি কিছুতেই ন্যায্যতা পেতে পারে না।
জাতিসংঘে ঐতিহ্যগতভাবে প্রতিবার সাধারণ বির্তকের সূচনা করেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান।এবারও সেই রীতির অনুসরণে বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট লুলা।
লুলা বলেন, কোন কিছুই গাজায় চলমান সংহিসতা, নিরীহ নারীশিশু হত্যাকান্ড ও অবরোধকে ন্যায্যতা দিতে পারে না। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের একটি প্রকট উদাহরণ।
তিনি আও বলেন, এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িদ্ত পালনের সময় এখনই।
লুলা উন্নয়নশীল দেশগুরোর অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ঋণের বোঝা ও বৈষম্যমূলক বৈশ্বিক কাঠামো আমাদের এগিয়ে যেতে দিচ্ছি না। উন্নত বিশ্বের উচিত ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা।
জলবায়ু সংকটকে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি নয়, এখন চাই বাস্তব পদক্ষেপ।
এছাড়াও , কৃক্রিম বুদ্ধিমত্তা ও পিজিটাল প্রযুক্তি যেন বৈষম্য না বাড়ায়, তা নিশ্চিত করার আহবান জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments