স্টাফ রিপোটার : নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এর দপ্তরে গিয়ে চিঠি হস্তান্তর করেছেন।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে, আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। যে সব দল নিবন্ধন লাভ করেছে- ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে যে ‘নোঙ্গর’ প্রতীক দেয়া হয়েছেÑ তাতে আমাদের আপত্তি আছে। কারণ- এক. ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে। দুই. এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকেনা।
উদাহরণ হিসেবে জানাতে চাই যে, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিলো। ব্যালটে নৌকার ছবির সাথে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায়Ñ আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেয়া হয়েছে।
নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দকৃত ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্যকোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments