স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়, স্টার্ট বন্ধ হওয়া পুরনো গাড়ি স্টার্ট দেওয়ারই নামান্তর।
তিনি বলেন, আসলে নির্বাচনের পর বিএনপি'র নেতা-কর্মীরা অত্যন্ত হতাশ এবং তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তারা যে আবার নির্বাচনের কথা বলছে, সে জন্য তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার নির্বাচন হবে।
ইন্টারন্যাশনাল মারিটাইম অর্গানাইজেশন- আইএমও কাউন্সিলের সদস্য বাংলাদেশ নির্বাচিত হওয়া উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সমসাময়িক রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার উল্লেখ করে ড. হাছান বলেন, এটি অন্য অনেক দেশের তুলনায় সমুদ্র বাণিজ্যে আমাদের এগিয়ে থাকার স্বীকৃতি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশকে সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি ডঃ এ কে আব্দুল মোমেন। আইএমও-তে দেশের ফোকাল পয়েন্ট নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম স্বাগত বক্তব্য দেন।
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সামুদ্রিক বিষয় ইউনিট) রিয়ার এডমিরাল মোঃ খুরশেদ আলম এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অতিথি ও আয়োজকবৃন্দ এ উপলক্ষে একটি কেক কাটেন ও শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
সব মন্তব্য
No Comments