জার্মানীতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় দুই জনের মৃত্যু, আহত ৬৮

প্রকাশ : 20 Dec 2024
জার্মানীতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় দুই জনের মৃত্যু, আহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানী ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬৮ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এহামলার ঘটনা ঘটেছে। খবর সিএনএন

খবর সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যার দিকে জার্মানীর সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে মার্কেটে একটি গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে একজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু মারা যায়। ৬৮ জন আহত হয়েছে, তার মধ্যে ১৫ গুরুত্বর আহত।
সাক্সেন-আনহাল্ট পুলিশ জানিয়েছে,  হামমলাকারীকে আটক করা হয়েছে। তিনি সৌদী নাগরিক, পেশায় ডাক্তার। সাক্সেন-আনহাল্টে কাজ করতেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছেন। জার্মান কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে সন্দেহভাজন সৌদি নাগরিক।

সম্পর্কিত খবর

;