আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নেন। এর মাধ্যমে রাজ্যটিতে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠিত হলো। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার থালাপতি বিজয়কে শপথবাক্য পাঠ করান। গত সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৩৪টি আসনের মধ্যে থালাপতির দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) এককভাবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ১১৮টি আসন নিশ্চিত করতে আরও পাঁচটি দলের সঙ্গে জোট গঠন করেন বিজয়। ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) তাঁকে সমর্থন দেয়। গতকাল শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে থালাপতি জানান, আরও দুটি দলের সমর্থন পাওয়ায় তাঁর জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। এ সময় তিনি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি চান। রাজ্যপাল ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থনপত্রসহ সব নথি যাচাই করেন। যাচাই-বাছাই শেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর রাজ্যপাল শপথের সময় নির্ধারণের বিষয়ে জানতে চান। তখন থালাপতি বিজয় রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেওয়ার সিদ্ধান্ত জানান। এর আগে বুধ ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেও প্রয়োজনীয় ১১৮ জনের সমর্থন দেখাতে না পারায় শপথ আটকে গিয়েছিল। এবার জোটের শক্তি ১২০ আসনে পৌঁছানোয় সরকার গঠনের পথ পরিষ্কার হয়।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া দরকার। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়া ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের ...
সব মন্তব্য
No Comments