উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে মৎস অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃৃষ্টির লক্ষ্যে বৈধ জাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম । ১৮ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৮ টি গ্রুপে মোট ৪০ জন জেলেদের মাঝে ৩ হাজার ৬ শত ফুট বৈধ জাল বিতরণ করা হয় । এ সময় ৬ টি গ্রুপে বেড় জাল এবং ২ টি গ্রুপে ইলিশ জাল প্রদান করা হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান , ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গৌরঙ্গলাল কর্মকার , সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার , উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফকির, কেন্দ্রীয় কির্ত্তন কমিটির সভাপতি বরুন কুমার মিত্র প্রমুখ ।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments