হজ শুরু ২৫ মে
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী বুধবার, ২৭ মে ইদুল আজহা উদযাপিত হবে এবং মঙ্গলবার, ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, জিলহজের চাঁদ দেখা যাওয়ায় সোমবার, ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
গালফ নিউজ জানিয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে ২৭ মে ইদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আরাফাত দিবস হবে ২৬ মে।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, চাঁদ দেখার পর হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের দিন ২৬ মে অনুষ্ঠিত হবে এবং ইদুল আজহা শুরু হবে ২৭ মে বুধবার।
খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের ঘোষণা অনুযায়ী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন। ফলে ৯ জিলহজ অর্থাৎ ২৬ মে মঙ্গলবার আরাফাত দিবস এবং ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার ইদুল আজহা পালিত হবে।
এর আগে সৌদি সুপ্রিম কোর্ট ১৭ মে রোববার সন্ধ্যায় খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে জিলহজের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলমানকে আহ্বান জানিয়েছিল। কেউ চাঁদ দেখলে নিকটস্থ আদালত বা চাঁদ দেখা কমিটির কাছে সাক্ষ্য দিতে বলা হয়েছিল।
জিলহজের চাঁদ দেখার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতাও চূড়ান্ত হলো। হজের মূল কার্যক্রম ৮ জিলহজ শুরু হবে, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে সোমবার। ৯ জিলহজ, ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। এর পরদিন ১০ জিলহজ, ২৭ মে পশু কোরবানির মাধ্যমে শুরু হবে ইদুল আজহা।
ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া ও তুরস্কেও ২৭ মে ইদুল আজহা উদযাপনের ঘোষণা এসেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত সৌদি আরবের পরদিন চাঁদ দেখা হয়। ফলে এসব দেশে ২৮ মে ইদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments