মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ০২.৩০ মিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলি মধ্যচরে (রুবেলপাড়া) অপারেশন পরিচালনা করে ১.৫ হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলাতুলি মধ্যচর রুবেল পাড়ার নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির সন্ধান পাওয়ার পর গোয়েন্দা দল তাদের নজরদারি করতে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব আটক ফারুক মিয়ার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে জানতে পেরে ফারুক মিয়ার বসতবাড়ীর চারদিক ঘেরাও করে তল্লাশী করলে তার বাড়ির মধ্যে খোলা টিনের ছাপড়া ঘরের ভিতর থেকে ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটক আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments