৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার: বিএনপির মহসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বচলেছেন, একটি চক্র আবারও গণতন্ত্র ধ্বংসেন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণেকে ঐক্যবন্ধ হতে হবে। ৭ নভেম্বরের চেতনা আজও আমাদের প্রেরণা দেয় গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথঅ বলেন তিনি।
মির্জা ফকরুল বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ একত্র হয়ে জাতিকে অরাজকতা ও অনিশ্চয়তা থেকে রক্ষা করেছিল। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে এবং জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
মহাসচিব বলেন, আজ দেমের মানুষ কথা বলতে পারছে না, ভোট দিতে পারছে না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি- এ লড়াই জনগণের।
বিএনপির দিনের কর্মসূচি
৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপি সারাদেশে নানা কর্মসূচি পালন করছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে রাজধানীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
এছাড়া সারাদেশে জেলা ও উপজেলা পর্যায় আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও আরোকসজ্জার কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলেোা।
বিএনপি ৭ নভেম্বরকে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করে আসছে। ১৯৭৫ সালের এই দিনে সৈন্য ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তৎকালিন সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান মুক্তি পান এবং পরবর্তীতে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments