ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: সমন্বিত দুর্নীতি দমন কমিশন পাবনা ও ফরিদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত তিনদিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ ফাইনাল পর্বে পুংগলী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান এবং ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানা, দুদক পাবনা’র সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল হাফিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহ্ফুজুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল হায়দার প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সম্পাদক মির্জা বাসিত, সাংবাদিক আসাদুজ্জামান ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহসভাপতি আবুল মুনছুর। তিনদিন ব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বনওয়ারীনগর সরকারী সিবিপি উচ্চবিদ্যালয়, বনওয়ারীনগর বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পুংগলী মডেল উচ্চবিদ্যালয়, ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়, দিঘলীয়া হাজী জয়েন উল্লাহ স্কুল এন্ড কলেজ, আল্লাহ আবাদ উচ্চ বিদ্যালয় ও নজরুল-আফজাল স্কুল এন্ড কলেজের ২৪ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়ারা ইয়াছমিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
সব মন্তব্য
No Comments