আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ২৪ কোটি লোক মারাত্মক খাদ্য নিরাপত্তায় রয়েছে। চলতি বছর খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা এসব মানুষ বিশ্বের ৪৮চি দেশে বসবাস করছেন।বৃহস্পতিবার লন্ডনে প্রকাশিত খাদ্য সংকটের ওপর বৈশ্বিক রিপোর্টে একথা জানানো হয়। খবর আমাদের সময়.কম
২০২৩ সালের আগষ্ট মাসে তথ্য হালনাগাদের এ রিপোর্টে দেখা যায়, ৩৬ দেশের তিন কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ 'জরুরি অবস্থার মধ্যে রয়েছেন। এবং ৪টি দেশের ১২ লাখ ৮৬ হাজার মানুষ 'বিপর্যকর অবস্থার' মধ্যে রয়েছেন।
রিপোর্ট থেকে জানাযায়, দক্ষিণ সুদানে সর্বোচ্চ ৬৩ শতাংশ মানুষ এ সংকটে রয়েছে।এরপর ইয়েমেনে (৫২-৫৫ শতাংশ)। আরও যেসব দেশ রয়েছে সেগুলো আফগানিস্তান,মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি ও সুদান। এসব দেশের ৪০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।
রিপোর্টে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়, চলতি বছর খাদ্য মূল্য ইতিহাসের সর্বোচ্চ, যা বহাল থাকবে।তবে দাম ২০২২ সালে মার্চে ইউক্রেনে রুশ হামলার পর যে পর্যায় বেড়েছিল তার চেয়ে কিছুটা কমবে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments