ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজার থেকে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার সময় বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমাকে সেনাবাহিনীর সদস্যরা অন্যায়ভাবে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ (বৃহস্পতিবার) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণণের ঘটনার বিচারের দাবিতে পাহাড়ে ছাত্র-জনতা যখন প্রতিবাদে সামিল হচ্ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে যখন শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সফল করেছে, ঠিক সে মূহুর্তে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার নামে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা উক্যনু মারমাকে তুলে নেয়ার ঘটনা খুবই উদ্বেগজনক।
নেতৃদ্বয় বলেন, সেনাবাহিনী স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী উক্যনু মারমাকে অন্যায়ভাবে তুলে নেয়ার ঘটনা প্রমাণ করে যে, তারা আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালিয়ে ধর্ষকদের রক্ষা করতে চায়।
নেতৃদ্বয় আরো বলেন, উক্যনু মারমাকে তুলে নেয়ার ঘটনা পাহাড়ে সেনাবাহিনীর অপশাসন, দমন-পীড়ন স্পষ্ট হয়েছে। কাউকে অন্যায়ভাবে আটক, জেল-জুলুম ও মিথ্যা মামলা দিয়ে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। যতই দমন-পীড়ন চালানো হবে, ততই পাহাড়ি জনগণ সংগঠিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধে সামিল হবে। আমরা সেনাবাহিনীর এহেন কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments