কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে রয়েছে বিভিন্ন প্রজাতির রং বেরংঙের আম। আর গন্ধে মৌ মৌ করছে বাগান। আমের ভারে নুয়ে পড়ছে গাছে ডালপালা। লবনাক্ত জমিতে বিদেশি জাতের আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মো.জাহাঙ্গীর মুসুল্লী। সে পেশায় একজন পুস্তক ব্যবসায়ী। তার প্রায় ৬ একর জমিতে ১৫ থেকে ১৬ প্রজাতির আম গাছ রায়েছে। তবে শখের বাগান এখন স্বপ্ন দেখাতে শুরু করেছে। তার সফলতা দেখে অনেকেই আম বাগান করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
বাগান মালিক জানান, বিগত বছরগুলোর তুলনায় এবছর ফলনও বেড়েছে। ৫০০ গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০০ মণ। এসব আম যাচ্ছে বরিশালসহ দেশের বেশকিছু অঞ্চলে। তবে বেশিরভাগ আম বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। আবার অনেকে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কোনো ধরনের ফরমালিন, কেমিক্যাল ব্যবহার না করায় আমের বেশ কদর রয়েছে। এ বছর তিনি ৭ লাখ টাকার আম বিক্র করবেন বলে জানিয়েছেন ওই আম বাগারেন মালিক জাহাঙ্গীর মুসল্লী।
তিনি জানান, কখন কোন সার, কি পরিমান ব্যবহার করতে হবে তা সে আয়ত্ত করেছেন চাপাই নবাবগঞ্জের আম বাগানিদের সাথে যোগাযোগ করে। মাঝেমধ্যে কোন রোগ বালাই দেখা দিলে কৃষি অফিসে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা করছেন। সম্প্রতি ঘূর্ণিঝড় মুখার আতঙ্কে ছিলেন। এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পরায় তার বাগানের কোন ক্ষতি হয়নি।
মুসুল্লীবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো.সাইদুর রহমান বলেন, সত্যিই তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে সফলতা অর্জন করেছেন। দক্ষিণ অঞ্চলের লবণাক্ত জমিতে বিদেশি আমের বাগান করা এক ধরনের চ্যালেঞ্জ। সেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এখন তার বাগানের আম দেখলে প্রাণ জুড়িয়ে যায়।
উপপক‚লীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো.মিজানুর রহমান বলেন, মৎস্য বন্দর আলীপুরে তার লাইব্রেরীতে গত কয়েক বছর যাবৎ আম বিক্রি করছেন। সেখান থেকে বহুবার কিনেছি। তার বাগানের আম খুব সু-সাধু।
উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, কলাপাড়ায় বাণিজ্যিকভাবে আমের বাগান বাড়ছে। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নের জাহাঙ্গীর মুসুল্লীর বাগানটি অন্যতম। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এ অঞ্চলে আমের বাগানের সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে তিনি সাংবাদিকদের জানান।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments