পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
জেলের ভেতরে থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন। কারাগার গুলিতে এসব বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘সীমান্তে আমাদের কোন নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে বিএসএফ’র পুশইন অবরুদ্ধ ইউপি সচিবকে সেনা সদস্যদের সহায়তায় উদ্ধার বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধানের খেত অন্তর্বর্তী সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। জেলের ভেতরে থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন। কারাগারগুলিতে এসব বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কারগারগুলির নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবারাহ করা হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান করেন। দুদিনের সরকারি সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে রাজশাহীতে যান।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা। ফ্যাসিবাদের সুযোগ দিতে পারিন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৬ আগস্ট) বেলা ১২টায় বরিশাল শহরের কাশিপুরে ১৭ কোটি টা ...
সব মন্তব্য
No Comments