স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেন, সুস্থ খালেদা জিয়া হেটে জেলখানায় ঢুকলো, আর এ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। এটাই সরকারের নীল নকশার প্রমাণ। শতবার বলার পরও দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পিছনে সরকার কি নীল নকশা করছে তা জাতি জানতে চায়।
তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে, বেগম জিয়াকে বন্দী রেখেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নিবেন। আপনাদের (সরকার) সময় শেষ। ভালোই ভালো জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি ক্ষমতা ছেড়ে দিন। নতুবা এরজন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের , মহানগর সদস্য, ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান, মহানগর দক্ষিণ বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, দক্ষিন জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তাসহ মহানগর নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
সব মন্তব্য
No Comments