দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান।
সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
কূটনৈতিক সূত্র জানায়, সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দিলে তা দুই দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। তাই ভারত সরকার যেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
জবাবে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে গত ২৭ এপ্রিল বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৫ জুন বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও সমর্থকদের অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটকে রাখা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
সব মন্তব্য
No Comments