স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই। দেশের রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই নির্বাচন ব্যবস্থার ওপর। নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমত নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিলো তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এক সময় কেয়ারটেকারের দাবি উঠেছে। আবারা কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধীতা করেছি। কেয়ারটেকার ইস্যুতে কখনো আওয়ামী লীগ ও বিএনপি এক সাথে আন্দোলন করেছে। আবার একই দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসাথে আন্দোন করেছে। এখন বিএনপি আবার কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরা মনে করি, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায় যেনো বিশ^াসযোগ্যভাবে প্রতিফলন হয়। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেনো কোন বিতর্কের সৃষ্টি না হয়।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি দুটি কারণে। এক. আমরা দেখতে চাই মাঠ পর্যায়ে আমাদের শক্তি ও জনসমর্থন কতোটা আছে। দুই. নির্বাচন কেমন হচ্ছে তা দেশের মানুষকে দেখাতে চাই। দেশের মানুষ যেনো বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্পর্কে পরিস্কার ধারণা পায়। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর পেস সেক্রেটারি ০২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments