ডেস্ক রিপোর্ট : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি এ উপলক্ষে বাংলাদেশ সহ বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বুদ্ধ পূর্ণিমা বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। দেশে বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত এই দিনটি মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর স্মৃতি ও ঐতিহ্য বিজড়িত। তিনি বলেন, “অহিংসা পরম ধর্ম” গৌতম বুদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ^ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির বিশ^ গড়তেই চেষ্টা করেছেন মহামতি গৌতম বুদ্ধ।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে “বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট” গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু। পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments