মে দিবস পালিত

প্রকাশ : 01 May 2025
মে দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো রাজধানীসহ সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশে রাজনৈতিক দলগুলোও কর্মসুচির পালনে সরব ছিলেন। 

১ মে শ্রমজীবীদের অধিকার আদায়ের শপথ দিয়ে সকল মতের সংগঠন ও দলগুলো লাল পতাকা নিয়ে রাজপথে ছিলেন। মিছিল, র্যালীর পাশাপাশি করেছন সমাবেশ ও আলোচনা সভা। মহানগর , জেলা ও উপজেলা থেকে আমাদের প্রতিনিধিরা কর্মসুচির পালনের সংবাদ পাঠিয়েছেন।

চট্টগ্রাম অফিস জানিয়েছে,  কুমিল্লার লাকসামে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, লাকসাম একটি প্রবাসী অধ্যুষিত এলাকা।  দেশের অর্থনীতি সচল থাকে প্রবাসীদের আয়ে। সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। এতদিন বিভিন্ন সমস্যার কারণে সেই সব সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছেনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করছে। ইতিমধ্যে প্রবাসীরা কিছু সুফল পেতে শুরু করেছেন। আমাদের প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অধিকার নিয়ে সচেতন নয়। এক্ষেত্রে অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি।

সিটি ডেস্ক জানিয়েছে,  বৃহস্পতিবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনের আঙিনায় ছাত্র-যুব-শ্রমিক সংহতি সমাবেশ আয়োজিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ময়না আক্তার।


মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  সংগঠনের সভাপতি রায়হান তানভীরের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজ সঞ্চালনা করেন।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে  সকাল ৯.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সমাবেশে ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সহ-সহ-সভাপতি জালাল আহমেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।

মহান মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ১ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদযাপন পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, নয়াগণতান্ত্রিক গণমোর্চা এর সভাপতি জাফর হোসেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রাটিক ফ্রন্ট এর নেতা মাইকেল চাকমা, জতীয় গণতান্ত্রিক গণমঞ্চের কমরেড মাসুদ খান, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মকুল, জাতীয় গণফ্রন্ট এর নেতা রজত হুদা ও  শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ সৈয়দ আবুল কালাম আজাদ প্রমূখ।

সভা পরিচালনা করেন বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।

রাজধানীর পুরানা পল্টনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি কমরেড মোহাম্মদ শাহ  আলমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলুর সঞ্চালনায়  বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি শ্রমিকনেতা মাহাবুব আলম, শ্রমিকনেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।


তোপখানা রোডে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের উদ্যোগে শ্রমিক সমাবশে ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা  বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।

বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা বাদল খান, শ্রমিক নেতা আব্দুল আজিজ, মিজানুর রহমান মিজান, হেলাল উদ্দিনসহ শ্রমিক নেতৃবৃন্দ।ৎ

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পালন করা হলো এ বছরের মে দিবস। বৃহস্পতিবার সকাল ০৯.৩০ টায়, পুরানা পল্টন মোড়, ঢাকায় গার্মেন্টস শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।


জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ

সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে একটি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ অনুষ্টিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতর এর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র সাহা, নির্বাহী সদস্য আফজাল হোসেন, নির্বাহী সদস্য ও বোম্বে সুইটস শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া প্রমুখ।


সকাল ১১টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচিতে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্তর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি শ্রমিকনেতা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি প্রমুখ। 


খুলনা অফিস জানিয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের মেহনতি শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি শোষণ-বৈষম্যের শিকার হচ্ছে। দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে অনেক আলোচনা চলছে অথচ এসব মানুষের কথা অনুচ্চারিত থেকে যায়। ২০২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম স্লোগান হিসেবে সামনে এসেছিল বৈষম্য মুক্তির কথা। কিন্তু এখন আর এই শ্রমজীবী মানুষের বৈষম্য মুক্তি নিয়ে কোনো আলোচনা নেই। 

বৃহস্পতিবার, বিকেল ৪টায় সেনহাটি শিববাড়ি চত্বরে খুলনার দিঘলিয়া উপজেলা সিপিবি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


সিলেট অফিস: সুনামগঞ্জে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১৪০ তম মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে সকাল ৯ টায় রায়পাড়াস্থ সংগঠনের আস্থায়ী কার্যালয়ের সম্মুখে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিলসহকারে সমেবেত হন।  সমাবরশস্থলে উপস্থিত হন সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা হকার্স শ্রমিক সংঘের কর্মী ও নেতৃবৃন্দ, সুনামগঞ্জ ক্ষৌরকার সমিতির কর্মী ও নেতৃবৃন্দ, গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ। 

সকাল ৯ টায় জমায়েতস্থলে গণসংগীত পরিবেশন করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলার শিল্পীবৃন্ধ।


শ্রীমঙ্গল থেকে বিশেষ প্রতিনিধি জানান,  শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজাল হোসেইনের সঞ্চালনায় শহরের ভানুগাছ রোডস্থ সংগঠনের কার্যালয়ের সম্মুখে এবং প্রধান প্রধান সড়কে র্যালী শেষে চৌমুহনা চত্বরে আয়োজিত সমাবেশ হয়।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন আলোচনা সভা ও লাকি কুপন ড্র।

 

রংপুর অফিস:  ঠাকুরগাঁও প্রতিনিধি বেলাল হোসেন জানিয়েছেন,  মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের লাকি কুপনের মাধ্যমে পুরস্কার দিচ্ছে ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের মধ্যে এ কুপন বিতরণ করা হয়। বিকাল ৩ ঘটিকায় ভূল্লী শাখা অফিসে শ্রমিকদের নিয়ে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।

লাকি কুপনের পুরস্কার একটি সাইকেল সহ মোট ৫১ টি পুরস্কার প্রদান করা হয়। মহান মে দিবস উপলক্ষে এ ধরণের লটারী হয়ে থাকে।  

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোতালেব হোসেন, ঠাকুরগাঁও সদর থানা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন মাসুদ, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী, সহ-সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাস, সহ-সাধারণ সম্পাদক নিশি চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাদক্ষ আব্দুল করিম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। 


ফরিদপুর অফিস: ভাঙ্গা থেকে মাহমুদুর রহমান (তুরান) জানিয়েছেন,  ভাঙ্গায় বর্নিল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে  জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়  মহান মে দিবস পালিত হয়েছে। 

সকালে এ উপলক্ষে বিএনপি,কৃষক দল ও তার অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌরসভার সামনে থেকে  একটি বর্নাঢ্য  শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ পাড় বাসস্টান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক  দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম বাবুল।


বরিশাল অফিস: উজিরপুর প্রতিনিধি জানিয়েছে,  বরিশালের উজিরপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি জাতীয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গেঞ্জি পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষের সামনে জড়ো হয়।

সকাল সাড়ে ৯ টায় উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদল ও  জামায়াতে ইসলামীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পৃথক উদ্যোগে উপজেলা সদর থেকে  একটি বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

;