ডেস্ক রিপোর্ট: ইতিহাসে এই প্রথমবার সৌদি আরবে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে যে সৌদি মহিলা ফুটবল লিগের প্রথম সংস্করণের সূচনা করা হচ্ছে। তাদের তরফ থেকে জানান হয়েছে একটি পদক্ষেপ যা ২০১৭ সাল থেকে নেওয়া হয়েছিল। মহিলাদের ফুটবল সমর্থন কর্মসূচির কাঠামোর এটা একটা অংশ ছিল।
খেলাধুলায় নারীদের অংশগ্রহণকে আরও বৃদ্ধি করা ও নারীদের মধ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করতেই এই পদক্ষেপ। লিগটি ২২ নভেম্বর থেকে শুরু হবে। দুটি ধাপে অনুষ্ঠিত হবে নারী ফুটবল লিগ। প্রথমটি ৩টি শহর রিয়াদ, জেদ্দা, দাম্মামে অনুষ্ঠিত হতে চলেছে। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্ব ২০২২ সালের শুরুর দিকে জেদ্দায় স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে সৌদি নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। যার মধ্যে নিশ্চিত করা যে নারীরা গাড়ি চালাতে পারে, স্টেডিয়ামে প্রবেশ করতে পারে এবং এমন পেশাগুলি অনুসরণ করা যা আগে শুধুমাত্র পুরুষদের জন্য অগ্রাধিকার ছিল। ২০১৮ সালে প্রথমবার সৌদি নারীদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
সব মন্তব্য
No Comments