বিশেষ প্রতিনিধি: ইন্ডিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল বীজ কোম্পানি ভিএনআরের (VNR SEEDS PVT. LTD)এর উৎপাদিত সবজি বীজ বাজারজাত করবে ইস্টবেঙ্গল সীড কোম্পানি। এ লক্ষ্যে উভয়ের প্রতিষ্ঠানের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে ভিএনআর সীড প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া এবং ভিএনআর সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মি. বিমল চাওড়া এবং ইস্টবেঙ্গল সীড কোম্পানির চেয়ারম্যান কৃষিবিদ নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ভিএনআর সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর বিজনেস অপারেশন হেড কৃষিবিদ মামুন-উর-রশীদ, ভিএনআর সীড প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া-এর বিজনেস হেড মি: অতুল শাহ্ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ভিএনআর ভেজিটেবল সীডের ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ বিজ্ঞানী, গবেষক, কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্টবেঙ্গল সীড কোম্পানির পরিবেশকবৃন্দ অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments