বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে ‘Gender, Social Justice and Sustainable Development: The Asian Perspective’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ০৭ আগস্ট সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ড. নায়লা কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির পিতার সকল কাজে বঙ্গমাতা সাহস ও অনুপ্রেরণা জোগাতেন। বাঙালি নারী সমাজের জন্য তিনি এক অনুকরণীয় আদর্শ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নারী সমাজের প্রতি আহŸান জানিয়ে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়-বিচার প্রতিষ্ঠা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ অনুসরণ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহসান জানান। তিনি বলেন, বঙ্গমাতার স্বপ্ন ও দর্শন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ প্রতিষ্ঠা করা হয়েছে। এই সেন্টার সমাজে লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
সব মন্তব্য
No Comments