কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ দল। বর্তমানে তিনি এসআরইউর হেফাজতে রয়েছেন।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।
অভিযোগে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য ওই দলের কাছে সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এর আগে গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এরপর থেকে তিনি নজরদারিতে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্তও চলছে।
এজাহারের বরাত দিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে একটি বার্তা পাঠানোর কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’ এ রকম আরও কিছু কথাবার্তার কথা এজাহারে রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক কর্মকর্তা। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এবং এজাহারের পুরো বিবরণ স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানা গেছে।
জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কল ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচার ...
রংপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় একটি কওমি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিরল পৌরশহরের কলেজ ...
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।শনিবার ( ...
সব মন্তব্য
No Comments