ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত দু’ঘন্টাব্যাপী কর্মসূচীতে জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক এড. আবদুন নূর, জেলা ন্যাপ সভাপতি এডঃ শফিকুর রাহমান, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক এড. মো. নাসির মিয়া, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সাবেক কেন্দ্রীয় ছাত্র মৈত্রী সহ-সভাপতিও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমূখ।
বক্তারা বলেন, বৃটিশ পূর্ববর্তী সময় থেকে বর্তমান সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানী খ্যাত এই ব্রাহ্মণবাড়িয়ার পুরোদেশের সাথে যোগাযোগ ব্যাবস্থাও উন্নত। এই জেলার গ্যাস-সার-বিদুৎ পুরো দেশের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যেকোন আন্দোলন সংগ্রামে ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকার ছিল উল্লেখযোগ্য। অথচ দেশ স্বাধীন হওয়ার পরেও সমৃদ্ধ এই জনপদে গড়ে উঠেনি কোন সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বক্তারা দেশে ব্রাহ্মণবাড়িয়ার অবদানকে বিবেচনায় এনে দ্রুততর সময়ে দাবীকৃত প্রতিষ্ঠানসমূহ স্থাপনের দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলেও জানান।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments