মালয়েশিয়ায় গ্রেফতার দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএসকে অর্থ পাঠাত

প্রকাশ : 04 Jul 2025
মালয়েশিয়ায় গ্রেফতার দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএসকে অর্থ পাঠাত

প্রবাসী ডেস্ক: জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালেশিয়ায় গ্রেফতার বাংলাদেশী দলটি সিরিয়া ও বাংলাদেশে 'ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে' অর্থ পাঠানো বলে তথ্য দিয়েছে দেশটির পুলিশ প্রধান।

শুক্রবার ( ৪ জুলাই ) মালেশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশীকে আটক করা হয়; তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। 

সংবাদ সংস্থা রয়টার্স খবরে বলেন, মুসলিম-অধ্যুষিত মালেশিয়ার রাজধানী কুয়ালামপুরে ২০১৬ সালে আইএসের এক হামলার পর থেকে শত শত সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযান জোরদার হওয়ার পর এ ধরনের গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

শিল্প, খামার ও নির্মাণ খাতে শ্রমিক ঘাটতি পূরণে মালয়েশিয়া ব্যাপকভাবে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল। প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক দেশটিতে পাড়ি জমান।


গোয়েন্দ তথ্যের বরাতে খালিদ ইসমাইল বলেছেন, বাংলাদেশিদের ওই চক্রটি অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপরে মাধ্যমে 'উগ্রবাদী মতাদর্শ' ছড়াচ্ছিলেন।

তিনি বলেন, এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে 'আইএসের জন্য' অর্থ পাঠাত। মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে।

তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনও তদন্তাধীন। আমাদের ধারণা, সদস্য ফি এবং চাঁদা থেকেই এই অর্থ এসেছে। 

পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়া স্টার লিখছে, গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ' বা 'জিএমআরবি' নামে পরিচিত এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল।


সম্পর্কিত খবর

;