রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: 'বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ' প্রতিপাদ্যে বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে ৫ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১২ নভেম্বর) সকালে বানারীপাড়ায় পাঁচ শতাধিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বিনামূল্যে এসব কৃষি সামগ্রী পেয়ে দারুন খুশি কৃষকরা।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসুমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
উন্নত জাতের হাইব্রিড বীজ, তিন রকমের বালাইনাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে মন্তব্য করেছেন কৃষিবিদরা।
বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও কলেজের সহকারী অধ্যাপক এমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের বরিশাল ব্রাঞ্চের ম্যানেজার মো. কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেণ পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড’র ডেপুটি সেলস ম্যানেজার মো. হামিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা একেএম হান্নান,বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন ও পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার। পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড’র বরিশাল বিভাগের রিজিয়নাল ম্যানেজার ভবতোষ পাল অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments