রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় সাকির হোসেন সাগর (৩১) নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলায় আহত সাকির হোসেন সাগরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাগর উপজেলার সেলবরষ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূর হোসেনের ছেলে। তিনি 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামক সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক এবং উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
শনিবার রাত আটটার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারস্থ সেলবরষ ইউনিয়ন আ,লীগের কার্যালয়ের সামনের রাস্তায় ওই ইউনিয়নের দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক মিলন(৪৫) ও তার ছেলে আসামাজ চৌধুরী আদলের (২২) নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর উপর এ হামলার ঘটনাটি ঘটায়।
এঘটনায় ওই রাতেই আহত সাকির হোসেন সাগর বাদি হয়ে হামিদুল হক মিলন ও তার ছেলে আসামাজ চৌধুরী আদলসহ ৬ জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাকির হোসেন সাগর সেলবরষ ইউনিয়ন আ,লীগ কার্যালয়ের সামনের রাস্তায় তাঁর এক বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। এসময় উপজেলার দক্ষিণ বীর গ্রামের হামিদুল হক মিলনের মাদকাসক্ত ছেলে আসামাজ চৌধুরী আদল সেখানে এসে মাদক সেবন করার জন্য সাগরের নিকট ৫০০ টাকা দাবি করে। তখন সাগর তাকে ধমক দিয়ে এক পর্যায়ে সে তাকে দু'টি থাপ্পর দেন। পরে মাদকাসক্ত আদল সেখান থেকে দৌড়ে গিয়ে তাকে সাগরে মারধর করেছে বলে সে তার বাবার কাছে জানায়। ছেলের এমন কথা শুনা মাত্রই তার বাবা হামিদুল হক মিলন ক্ষিপ্ত হয়ে সঙ্গে- সঙ্গে তিনি তাঁর লোকজনদেরকে সাথে নিয়ে দাঁড়ালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাকির হোসেন সাগরের উপর অতর্কিতভাবে হামলা চালান। এসময় ধাড়ালো অস্ত্র ও লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় সাগর মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয় লোকজন সেখান থেকে গুরুতর আহতাবস্থায় সাগরকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্য মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments