ডেস্ক রিপোর্ট: ‘ব্রেন হেলথ এন্ড প্রিভেশন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ব্রেন টিউমার দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার ( ৯ জুন ২০২৪) দুপুরে দিবসটি উপলক্ষে বিএসএমএমইউতে একটি শোভাযাত্রা এবং শহীদ ডা. মিল্টন হলে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস।
এতে প্রধান অতিথি হিসেবে গণসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মোহা. নূরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস ’এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ শফিকুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসেন।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থান করেন সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কেএম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সুমন রানা ব্রেন টিউমারের ওপর পৃথক তিনটি পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. জয়নুল ইসলাম, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ প্রমুখ রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের নিউরোসার্জনস ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বলা হয়, উন্নত বিশ্বে প্রতি এক লাখ মানুষের মাঝে ১৫ জন মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। তবে তৃতীয় বিশ্বের প্রতি এক লাখ মানুষের মাঝে চার জন মানুষ এ রোগে আক্রান্ত হয়। বিভিন্ন ধরণের রেডিয়েশনসহ বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে। সেমিনারে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের নিউরো সার্জনরাই সারা বিশ্বে বাংলাদেশের নেতৃত্বে দেবে। একই সঙ্গে তরুণ নিউরো সার্জনরা অনেক দক্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা দিতে পারদর্শী। আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্রেন টিউমার অপারেশনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়। বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে। নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়।’
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মোহা. নূরুল হক বলেন, বাংলাদেশে নিউরো সার্জারির অনেক উন্নতি হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিউরো সার্জারির উন্নয়নে কাজ করছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিলে দেশের বিশ্বমানের নিউরো সার্জারি সেবা দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স নিনস হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের ২০টি বিভিন্ন সরকারি হাসপাতালে নিউরোসার্জারি চালু আছে। নিউরো সার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিক্যাল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কম্বাইন্ড মেডিকেল হসপিটাল, রংপুর মেডিকেল কলেজে এমএস নিউরো সার্জারি কোর্স চালু করা হয়েছে। আশা করি ২০৩২ সালে সকল জেলা হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে সেবা চালু হবে । এতে প্রান্তিক জনগোষ্ঠী নিউরো সার্জারির সেবা পাবেন।
স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৮ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ১৮৭। এ সময় ৬৪২জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও ...
ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম ...
সব মন্তব্য
No Comments