স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। ওই নির্বাচনগুলোকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এবং ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরির মাধ্যমে যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল, তার প্রভাব দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বিরোধী দলগুলোকে নির্বাচনে আনা হলেও পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এর ফলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা কমেছে।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কারে কাজ করছে। ভবিষ্যতে যাতে এমন বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি না হয়, সেজন্য নির্বাচন কমিশন পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্য ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আক্কাস আলী, এটি তার ছদ্মনাম। পেশায় ফল বিক্রেতা আলীর একমাত্র ছেলে বয়স প্রায় চার বছর। তিনি ভেবে রেখেছিলেন যে, বছরখানেক পরেই তাকে স্থানীয় একটি কওমি মাদ্রা ...
স্টাফ রিপোর্টার: কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ৫ জন আদর্শ পিতাকে সম্মাননা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ। আজ সোমবার রাজধানীতে সংস্থাটির প্রধ ...
স্টাফ রিপোর্টার: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় “অর্ণব”-এ পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্বমধ্ ...
সব মন্তব্য
No Comments