আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধীক লোকের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখন্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।
স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বলেন, নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে।
নেপালের দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষনের পলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
সব মন্তব্য
No Comments