স্টাফ রিপোটার: সাম্প্রতিক সময়ের অগ্নিকান্ডকে সরকারের পক্ষ থেকে নাশকতার কথা বলা হচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করিনা। অগ্নিকান্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ^াসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই আর যেন অগ্নিকান্ডের ঘটনা না ঘটে। অগ্নিকান্ড ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব সরকারের।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কুড়িলে দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে গণমাধ্যমের সাথে একথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রেডিও টেলিভিশন খুললে দেখা যায় প্রতিদিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে। প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই বিদ্যুত উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সাথে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোন লাভ হবে না। তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্নমধ্যবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নমধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।
জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুন পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments