স্টাফ রিপোটার: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোন দেন দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মহানগর মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ট। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করা দিয়েছি। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।
তিনি বলেন, দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে এই সরকার পতন আন্দোলনের জন্য। এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরো অনেক পিছিয়ে যাবে। দলীয় নেতা-কর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহন করার আহ্বান জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি এড,শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড,আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, লিটন মাহমুদ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সূমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবূজসহ মহানগর, থানা এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আই ...
স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এককক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোন মাস্টারমাইন্ড আমরা মানি না। এই কৃতিত্ব ...
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
সব মন্তব্য
No Comments